প্রকাশিত: Fri, Feb 17, 2023 10:45 AM
আপডেট: Thu, Jun 4, 2026 10:09 AM

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ঢাবি ছাত্রলীগের দুই নেতা কারাগারে

মাসুদ আলম: অমর একুশে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে চাঁদাবাজির ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় শুক্রবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজীব হোসেন এবং মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন। মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার চাঁদপুর থেকে বইমেলায় আসা চার ব্যক্তিকে আটকে তাদের কাছ থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নেন মোহাইমেনুল ও রাজীব। বাড়িতে যাওয়ার ভাড়ার কথা বললে মোহাইমেনুল ও রাজীব তাদের ৬০০ টাকা ফেরত দিয়ে বাকি ৯০০ টাকা রেখে দেন। সন্দেহ হলে ওই ব্যক্তিরা চিৎকার শুরু করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহাইমেনুল ও রাজীবকে আটক করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব