প্রকাশিত: Thu, Dec 8, 2022 11:50 AM আপডেট: Thu, Jun 4, 2026 11:15 AM
আগ বাড়িয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া: পুতিন
ইমরুল শাহেদ: টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে জানালেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে তার দেশের সামরিক অভিযান ‘দীর্ঘকাল’ ধরে চলতে পারে বলে আভাস দিয়েছেন। তিনি বলেছেন, অভিযানের সবগুলো লক্ষ্য অর্জন সময়সাপেক্ষ ব্যাপার। তবে এরইমধ্যে কয়েকটি বড় ধরনের লক্ষ্য অর্জিত হয়েছে। মস্কো টাইমস, পার্সটুডে
তিনি বুধবার রাশিয়ার কাউন্সিল ফর সিভিল সোসাইটি এন্ড হিউম্যান রাইটসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া যে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে তা আর কতদিন চলবে- বৈঠকে এমন প্রসঙ্গ উত্থাপিত হলে প্রেসিডেন্ট পুতিন একথা জানান। তিনি বলেন, ‘অবশ্যই এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হতে পারে।’ তিনি বলেন, দোনবাস অঞ্চলের দুই প্রজাতন্ত্র দোনেস্ক ও লুগানস্কের অধিবাসীদের রক্ষা করার জন্য মস্কোর সামনে হস্তক্ষেপ করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। তিনি জানান, ‘আমাদের ৩০০,০০০ সংঘবদ্ধ যোদ্ধাদের মধ্যে, আমাদের পুরুষ, পিতৃভূমির রক্ষক, ১৫০,০০০ অভিযান চলমান এলাকায় রয়েছে।’ তিনি বলেন, তাদের মধ্যে প্রায় ৭৭,০০০ যুদ্ধ ইউনিটও রয়েছে।
ওই দুই প্রজাতন্ত্রের রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন, ‘এসব নতুন ভূখণ্ড রাশিয়ার জন্য বড় ধরনের অর্জন।’ তিনি বলেন, ‘এমনকি সাবেক রুশ শাসক পিটার দ্যা গ্রেটও আজভ সাগর দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আর আজ এটি রুশ ফেডারেশনের একটি অভ্যন্তরীণ সাগর।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা সেখানে বসবাস করেন তারা এক গণভোটের মাধ্যমে রাশিয়ায় অন্তর্ভুক্ত হতে চেয়েছেন এবং আমাদের অংশ হতে পেরে তারা আনন্দিত।’ তিনি বলেন, ‘তাদের সংখ্যা কয়েক মিলিয়ন এবং এটি হচ্ছে চলমান অভিযানের সবচেয়ে বড় অর্জন।’ সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত