প্রকাশিত: Thu, Mar 23, 2023 1:04 AM আপডেট: Thu, Jun 4, 2026 2:15 PM
পাকিস্তানে জঙ্গি হামলায় আইএসআইর ব্রিগেডিয়ার জেনারেলসহ নিহত ৮
ইমরুল শাহেদ: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান ও ডেরা ইসমাইল খান জেলার পৃথক দুটি ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। দি ট্রিবিউন
পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের সঙ্গে গোলাগুলির সময় সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) ব্রিগেডিয়ার মুস্তাফা কামাল বার্কি ও তার গাড়ি চালক নিহত হন। তার টিমের সাতজন গোলাগুলিতে আহত হয়েছে, তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পিটিআই
কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ডন অনলাইন
এর আগে একইদিন ভোররাতে ডেরা ইসমাইল খান জেলার খুট্টি এলাকায় পুলিশের একটি চেকপয়েন্টে জঙ্গিরা গুলিবর্ষণ করে, নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ঘিরে ফেলে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দেয়। এক পর্যায়ে সাগ্গু এলাকায় পলায়নপর জঙ্গিদের তারা বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।
আইএসপিআর জানিয়েছে, এখানে তীব্র বন্দুক লড়াইয়ে তিন সেনা ও তিন জঙ্গি নিহত হন। নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও প্রচুর গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তারা। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত