প্রকাশিত: Sun, Feb 19, 2023 10:04 AM আপডেট: Thu, Jun 4, 2026 10:58 PM
মন্ত্রিসভা কমিটির বৈঠক
আইনশৃঙ্খলা বাহিনীকে অতি উৎসাহী না হওয়ার নির্দেশ
আনিস তপন: আগামী রমজানে কেউ যাতে কৃত্রিমভাবে নিত্যপণ্যের দাম না বাড়াতে পারে সে জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পণ্যের ঘাটতি যেন না থাকে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এ বলেন। তিনি বলেন, রাজনৈতিক সভা সমাবেশ করার নামে কোনো রাজনৈতিক দল যেন অরাজকতা করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। আইনশৃঙ্খলা বাহিনীও যেন অতি উৎসাহী হয়ে আইনের ব্যত্যয় ঘটে, এমন কিছু না করে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। এমন ঘটনা ঘটলে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী জানান, সাইবার ক্রাইম বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিস বাংলাদেশে করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। তাদের কোনো প্রতিনিধি না থাকার কারণে সাইবার ক্রাইম নিয়ে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।
তিনি বলেন, নিজ দেশে ফেরত যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। তাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গা এলাকায় এনজিওদের কার্যকলাপ আরও পর্যবেক্ষণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। রোহিঙ্গাদের নামে বিদেশ থেকে টাকা এনে তারা নিজেরাই খরচ করে এমন তথ্য আছে সরকারের কাছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী