প্রকাশিত: Sun, Feb 19, 2023 10:11 AM আপডেট: Thu, Jun 4, 2026 10:59 PM
২১ ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার
এম এম লিংকন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পর এখন পর্যন্ত জঙ্গি হামলার আশঙ্কা নেই। এছাড়া এ ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু ওই দুই জঙ্গীকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার জন্য পলাশী থেকে দোয়েল চত্বর পর্যন্ত পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তার বিষয়টি পুলিশের কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে। এছাড়া শহীদ মিনারে আসা মানুষকে সার্চ করার জন্য আর্চওয়ে থাকবে। কোনো ব্যাগ কিংবা জিনিস নিয়ে ভেতরে ঢুকতে দেয়া হবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী