প্রকাশিত: Mon, Mar 27, 2023 12:24 AM
আপডেট: Thu, Aug 6, 2026 12:36 AM

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি স্পিকারের শ্রদ্ধা

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 

রোববার ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পিকার এ শ্রদ্ধা জানান।

এ সময় স্পিকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে নিরবতা পালন করেন। এরপর, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময়, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম , হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ আতিউর রহমান আতিক, পঙ্কজ দেবনাথ, মেহের আফরোজ ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব  কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব