প্রকাশিত: Tue, Apr 4, 2023 11:04 PM
আপডেট: Sun, Sep 20, 2026 1:21 PM

পদ্মা সেতুতে প্রথম ট্রেনচালক রবিউল

জেরিন আহমেদ: পদ্মা সেতুতে পরীক্ষামূলক চলাচলকারী বিশেষ ট্রেনের চালক হয়ে ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত লোকো মাস্টার (চালক) রবিউল ইসলাম। মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা জংশনে এ কথা বলেন তিনি। রবিউল বলেন, আমি যখন প্রথম জানতে পারলাম যে পরীক্ষামূলক প্রথম ট্রেন চালাবো, তখন থেকেই উচ্ছ্বাস কাজ করছে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত পদ্মা সেতুতে ট্রেন চালানোর প্রথম চালক হয়ে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব