প্রকাশিত: Fri, Apr 14, 2023 2:48 AM আপডেট: Fri, Jun 5, 2026 9:25 AM
নভেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল: কাদের
মাজহার মিচেল: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। আগামী ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার কথা ছিল।
তিনি বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মধ্যেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সাধারণের জন্য খুলে দেওয়া হবে।’ তিনি জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী আরও ১০০টি সেতুর উদ্বোধন করবেন।
এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে তিনি বলেন, যানজটের জন্য রাস্তা কোনো সমস্যা নয়, যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। প্রবেশ ও বের হওয়ার পথের নির্মাণ কাজ চলছে। প্রকল্পের অধীন নতুন করে কোনো জমি অধিগ্রহণ করা হচ্ছে না।
বর্তমানে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব মেট্রো রেল স্টেশন প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু আছে। এর আগে মন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর কেওয়াটখালি ব্রিজ নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন।
এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ইশতিয়াক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-এআইআইবি এর মহাপরিচালক রজত মিশ্র। সম্পাদনা: শামসুল বসুনিয়া
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট