প্রকাশিত: Wed, Apr 26, 2023 10:24 PM
আপডেট: Mon, Sep 21, 2026 6:04 PM

পদ্মা সেতুতে পরিবারের সঙ্গে ফ্রেমবন্দি রাষ্ট্রপতি

নাহিদ হাসান: প্রথমবার পদ্মাসেতুতে উঠেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে গোপালগঞ্জ যাওয়ার পথে পদ্মা সেতুতে নেমে পরিবারের সঙ্গে ছবি তোলেন তিনি। এরপর তিনি টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

বুধবার বেলা পৌনে ১১টায় মাওয়া টোল প্লাজার ছয় নম্বর লেন দিয়ে সেতুতে ওঠেন তিনি। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও সেতুতে গাড়ি থামিয়ে পদ্মার রূপ উপভোগ করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও পরিবারের অন্য সদস্যরা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব