প্রকাশিত: Sat, May 6, 2023 10:18 AM
আপডেট: Mon, Sep 21, 2026 6:55 PM

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ

সোহাগ মোল্লা: মেশিনারি পণ্য নিয়ে আসা এ জাহাজটি শনিবার বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে।

 রুশ জাহাজ আনকা সানের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী এ তথ্য  জানিয়েছেন।

তিনি বলেন, ২ এপ্রিল রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ১৬২২ দশমিক ৯০৪ টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি জাহাজ এমভি আনকা সান। এরপর শনিবার  বেলা ১২টায় মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি। এরপর দুপুর থেকেই জাহাজ থেকে ৬৩০ প্যাকেজে আসা বিভিন্ন মেশিনারি পণ্য খালাসের কাজ শুরু হয়। 

২৫ এপ্রিল রূপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিল এমভি ইয়ামাল অরলান। এর আগে এসেছিল এমভি ড্রাগনবল ও এমভি কামিল্লা। এরও আগে আরেকবার এসেছিল আনকা সান।

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে ভারত হয়ে মোংলা বন্দরে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরনের মালামালের কয়েকটি চালান। অন্যদিকে সম্প্রতিকালে সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। সম্পাদনা : মুরাদ হাসান