প্রকাশিত: Sun, Jun 11, 2023 5:50 PM
আপডেট: Tue, Sep 22, 2026 12:40 AM

সুস্থ হলে খালেদা জিয়ার প্রথম দায়িত্ব সাজা ভোগ করা: আইনমন্ত্রী

মাজহারুল ইসলাম: খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়া এখন অসুস্থ, তাই বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। এখন তিনি যদি সুস্থ হয়ে ওঠেন, রাজনীতি করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে দণ্ডিত সাজা আগে ভোগ করা।’ সূত্র: বাংলা ট্রিবিউন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ল’ রিপোর্টাস ফোরাম কর্তৃক আয়োজিত ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে রোববার এ কথা বলেছেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। 

আনিসুল হক আরো বলেন, সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে- নৈতিক স্খলনের দায়ে কোনও ব্যক্তির যদি দুই বছরের বেশি দণ্ডাদেশ হয়, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ওনার (খালেদা জিয়া) চিকিৎসা এদেশেই সম্ভব। তিনি যেসব শর্তে মুক্তি পেয়েছেন তার বাইরে যাওয়ার কোনো সুয়োগ নেই। তিনি যে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন সেটাও তো সরকারের দেওয়া শর্তের বাইরে। তার বিষয়ে অন্য কোনো চিন্তাভাবনা সরকারের নেই। সূত্র: দেশ রূপান্তর, সম্পাদনা: তারিক আল বান্না