প্রকাশিত: Mon, Jun 12, 2023 4:56 PM আপডেট: Fri, Jun 5, 2026 5:38 PM
খুলনা ও বরিশাল সিটিতে নৌকার জয়
তৃতীয়বার খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক
এম এম লিংকন, এইচ আর তানজির, জাফর ইকবাল: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। এই সিটিতে ভোট পড়েছে শতকরা ৫০ ভাগ। সোমবার রাতে নির্বাচন কমিশন বেসরকারি ফলাফল ঘোষণা করে। ফলাফল ঘোষণার আগেই বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রাথীর উপর হামলার কারনে বরিশালসহ খুলনা সিটির ভোটও প্রত্যাখান করেছে দলটি।
তালুকদার আব্দুল খালেক বর্তমানে খুলনা সিটির মেয়র। এরআগে তিনি ২০০৮ সালে প্রথমবারের মত আওয়ামী লীগের হয়ে মেয়র নির্বাচিত হন।
অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।
নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছে কমিশন। সোমবার সকাল থেকেই ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত সিসি টিভির মাধ্যমে রাজধানীর নির্বাচন ভবন থেকে বরিশাল সিটির নির্বাচন পর্যবেক্ষণ করে ইসি।
এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছে নগরবাসী। এবার কেসিসি নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট