প্রকাশিত: Tue, Jun 13, 2023 5:00 PM
আপডেট: Tue, Sep 22, 2026 12:41 AM

কর্মবিরতিতে গেলে কোর্স আউটের হুঁশিয়ারি বিএসএমএমইউ ভিসির

মাজহারুল ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সূত্র: চ্যানেল২৪

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে উপাচার্য বলেন, (মঙ্গলবার) তারা একদিন কর্মবিরতি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে, টানা তিনদিন কেউ কর্মবিরতি দিলে তাদের কোর্স আউট হয়ে যাওয়ার ঝুাঁকি আছে। এটা যেন তারা মাথায় রাখে। আমাদের আইনে আছে এটা। আন্দোলনরত দুই শিক্ষার্থীকে জানিয়েছি, যেন তারা মন্ত্রীর সঙ্গে আলোচনায় থাকেন। যদি এতে সমাধান না হয়, প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর কাছে যাবো। সূত্র: বিজনেস জার্নাল 

এর আগে, একইদিন সকাল থেকে ৫০ হাজার টাকা ভাতা দাবিসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থী পাঁচ শতাধিক চিকিৎসক। চিকিৎসকদের দাবির বিষয়ে ৭ দিন সময় চান উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। এরপরও বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে বিক্ষোভ শুরু করেন তারা। সূত্র: ঢাকা পোস্ট, সম্পাদনা: তারিক আল বান্না