প্রকাশিত: Mon, Jun 26, 2023 5:29 PM আপডেট: Fri, Jun 5, 2026 9:06 PM
দেশের মেরিন সেক্টরে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে বিশ্বের অনেক সংস্থা: নৌ প্রতিমন্ত্রী
মনজুর এ আজিজ: এর কারণ হিসেবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার মেরিন সেক্টরের উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হোটেল কনরেডে ‘ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে ফিলিপাইনের যোগাযোগ মন্ত্রী জেইমি জে বাউতিস্তা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ২০২৪-২০২৭ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)র সেক্রেটারি জেনারেল পদের প্রার্থী মনোনীত করেছে। এই পদে নির্বাচনের জন্য ফিলিপাইনের সমর্থন কামনা করেন তিনি। ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং সামিটে আমন্ত্রণ জানানোর জন্য প্রতিমন্ত্রী ফিলিপাইনের যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ জানান।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল পদে নির্বাচনে বাংলাদেশের সমর্থনের বিষয়টি ফিলিপাইন সরকার বিবেচনা করবে বলে সে দেশের যোগাযোগ মন্ত্রী বৈঠকে উল্লেখ করেন। একই সাথে বাংলাদেশের মেরিন সেক্টরের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ফিলিপাইন সবসময় সহযোগিতা করবে বলেও ফিলিপাইনের মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ফিলিপাইনেরর সাথে বাংলাদেশের ৫০ বছরের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশকে প্রথম দিকে স্বীকৃতি প্রদানকারী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপাইন অন্যতম। এজন্য ফিলিপাইনের সরকার ও জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার কৃতজ্ঞতা স্বরূপ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তীতে ফিলিপাইনে সংক্ষিপ্ত সফর করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে মেরিটাইম সেক্টরে দক্ষ মেরিনার ও সিফেয়ারার তৈরিতে নতুন চারটি মেরিন একাডেমি ও একটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। মেরিনারদের উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিলিপাইনের যোগাযোগ সচিব এলমার ফ্রান্সিসকো ইউ সারমিয়েনতো, ম্যানিলাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহানউদ্দিন, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রীর স্পেশাল এনভয় ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট