প্রকাশিত: Sun, Feb 26, 2023 11:27 AM
আপডেট: Fri, Jun 5, 2026 12:53 AM

উন্নয়ন প্রকল্প, ভ্যাট-ট্যাক্স এবং সরকারি পলিসি

ইমরুল হাসান : বাংলাদেশের ইকোনোমির যে অবস্থা তাতে কইরা গর্ভমেন্টের খরচ তো কমানো দরকার, আন-নেসেসারি জিনিস তো বাদ দেওয়া দরকার। কিন্তু সেইটা না কইরা ডেইলি এই প্রজেক্ট অই প্রজেক্টের নাম কইরা খরচ আরো বাড়ানোই হইতেছে এবং এইগুলা বেশির ভাগই মিনিং-লেস জিনিস, মানে, তেমন কোনো ইমিডিয়েট পাবলিক বেনিফিট নাই। তাইলে এইগুলা কেন করতেছে, এই অবৈধ-সরকার? কারণ না কইরা কোনো উপায় নাই। যেই মুহূর্তে ‘উন্নয়ন-প্রকল্পের’ নামে লুটপাটের ফ্লো বন্ধ করবে, অই মোমেন্টেই গর্ভমেন্ট ফল করবে। যারাই এই গর্ভমেন্টের লগে আছে তারা লুটপাট করার জন্যই আছে। যদি এই চান্স না থাকে, তাইলে এই অবৈধ-সরকার থাইকা কী লাভ। 

এই কারণে ‘উন্নয়ন’ না, বরং সামনের টার্মে পাওয়ারে আসলেও লুটপাটের চান্স আছে, আরও লুটপাট করা যাবেÑ এই ‘মনোবল’ ধইরা রাখার জন্য এবং চাঙা করার জন্য সামনের কয়েক মাসে আরও ‘উন্নয়ন-প্রকল্পের’ ঘোষণা আসার কথা। গর্ভমেন্টের কাছে টাকা থাকুক বা না-থাকুক, ভিক্ষা কইরা টাকা আসুক আর দেশের মানুশের রক্ত চুইষাই আসুক, ইটস অ্যা মাস্ট। নতুন নতুন ‘উন্নয়ন’ই করা হবে না খালি, নেসেসারি জিনিসের উপর নতুন কইরা ভ্যাট-ট্যাক্স বসানো হবে, বিজনেসগুলারে ডাকাতি করার ফ্রি লাইসেন্স দেয়া হবে। মানে, যেকোনো উপায়েই হোক লুটপাট চালু রাখা হবে। লুটপাট করা ছাড়া এই অবৈধ-সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ভেতর থিকাই ভাইঙা পড়বে। ফেসবুক থেকে