প্রকাশিত: Sun, Feb 26, 2023 11:41 AM
আপডেট: Fri, Jun 5, 2026 1:52 AM

সুনির্বাচিত বই আপনাকে দেবে পাঠের আনন্দ

আহসান হাবিব : [১] বই পড়লেই আপনি আলোকিত হয়ে উঠবেন এমন নয়, কি বই পড়ছেন প্রথমত তার উপর নির্ভর করছে আপনার আলোকপ্রাপ্তির সম্ভাবনা। দ্বিতীয়ত, আপনি যা পড়ছেন তা কতটুকু আত্মস্থ করতে সমর্থ হয়েছেন তার উপর। [২] তবে একটা বই পড়ার আগে আপনাকে হতে হবে একজন মুক্তমনা পাঠক। আপনি যদি আগে থেকেই আপনার মস্তিষ্ক কোন ঈশ্বরের পায়ে বিসর্জন দিয়ে বসে থাকেন, কোন লাভ হবে না বই পড়ে। আপনার সবকিছুতে সীলমোহর ছাপ্পা মেরে দিয়ে বসে আছে। [৩] সুনির্বাচিত বই আপনাকে দেবে পাঠের আনন্দ। আপনি যদি বিজ্ঞানের ছাত্র না হন, আপনি আপেক্ষিক তত্ত্ব বা বিবর্তনবাদ বুঝবেন না। এসব পড়ার দরকার নাই। এই দেশে যারা বিজ্ঞানের ব বোঝে না, তারাই প্রকৃতির উদঘাটিত সত্যকে অস্বীকার করে। আবার যারা বিজ্ঞানের ছাত্র তারাও করে, এই দুটো দলই মূলত মূর্খ। এই দুই দল যতই বই পড়ুক, তাদের অন্ধত্ব আরও বাড়বে। 

[৪] আমাদের যাবতীয় জ্ঞান ধার করা। ধার করা জিনিসের প্রতি মায়া থাকে না, ফলে হাজার বই পড়লেও জ্ঞান বাড়ে না। আর যা জ্ঞান নয়, তার প্রতি মায়া বেশি, ফলে  আমাদের মুর্খতা এবং গোঁড়ামি বেশি। [৫] এই যে এতো বই বের হয়, মানুষ কেনে, পড়ে কি? মনে হয় না। আর যদি পড়েও তাতে কি তাদের আদৌ কোন পরিবর্তন হয়? মনে হয় না। এদের অবস্থা হচ্ছে সেই প্রবাদ বাক্যের মত: ‘সাত খণ্ড রামায়ণ পড়ে সীতা রামের মা’। লেখক: ঔপন্যাসিক