প্রকাশিত: Sun, Apr 2, 2023 10:55 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:54 PM

ক্রিকেটার তাসকিন আহমেদের জন্মদিন

আশিক নূরী : [১] তাসকিন আহমেদ একজন আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলে থাকেন। তিনি ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন। [২] তাসকিন আহমেদ ৩ এপ্রিল ১৯৯৫ সালে আকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ১ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তাঁর। একই বছর ভারতের বিপক্ষেও তার ওয়ানডে অভিষেক হয়।


নিয়মিতভাবে ঘণ্টায় ১৪০ কি.মি গতিতে বোলিংয়ে পারদর্শী তিনি। [৩] ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ সালে বিসিবি বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ৫ মার্চ ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের খেলায় তিনি ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। ঐ খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে ৬ উইকেটের কৃতিত্বপূর্ণ জয়লাভ করে। [৪] বোলিং অ্যাকশন ‘ত্রুটিযুক্ত’ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন তাসকিন। ১৯ মার্চ ২০১৬ তারিখে আইসিসি কর্তৃপক্ষ আরাফাত সানি ও তাসকিনের বোলিং অবৈধ বলে তাদের ওয়েবসাইটে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে তাদের দু’জনেরই কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় বলে জানায়।