প্রকাশিত: Tue, Dec 13, 2022 11:29 AM আপডেট: Thu, Jun 4, 2026 10:07 AM
আমরা কি নতুন একটি বুদ্ধিজীবী সমাজ তৈরি করতে পেরেছি?
শামীম আহমেদ
আমাদের মহান মুক্তিযুদ্ধ বিজয়ের প্রায় ৫১ বছর হয়ে গেলো। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার অর্ধশত বছর। আমাদের মেধাহীনতা ও বুদ্ধিবৃত্তিক পশ্চাৎপসরণের জন্য আমরা দীর্ঘদিন পাকিস্তান, আলবদর-আলশামস, জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরকে যৌক্তিকভাবে দায়ী করেছি। কিন্তু আমাদের সমাজ ও রাষ্ট্র তো অনন্তকাল বুদ্ধিমত্তায় পিছিয়ে থাকতে পারে না। গত ৫০ বছরে ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা কি নতুন একটি বুদ্ধিজীবী সমাজ তৈরি করতে পেরেছি? এ বিষয়ে কখনোই কোনো আলোচনা দেখি না। আমরা যে মেধাদের হারিয়েছি তাদেরও তো ২০২২ সালে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল না। নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাদের ব্যক্তিত্বে উজ্জীবিত হয়ে একঝাঁক তরুণ বুদ্ধিজীবীর নেতৃত্বে আসার। দুর্ভাগ্যজনক হলেও আমাদের পূর্বসূরীরা তাদের তৈরি করতে পারেননি। বর্তমানে তো বটেই, ভবিষ্যতে নেতৃত্ব দেবার জন্য যথোপযুক্ত বুদ্ধিজীবী সমাজ তৈরি করার কোনো রাস্তাও কোথাও দেখছি না। আজ থেকে বিশ বছর পর বুদ্ধিবৃত্তিক একটা সমাজব্যবস্থার অনুপস্থিতির জন্য তো আমরা আর পাকিস্তানকে দায়ী করতে পারব না। তখন দায়ী করতে হবে আমাদের শিক্ষাব্যবস্থা, সমাজ ও রাষ্ট্রযন্ত্রকে। লেখক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!