প্রকাশিত: Sat, Dec 17, 2022 12:00 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:00 AM

আরও পেশাদার হতে হবে দিঘীকে

ইভান মনোয়ার : দিঘী ও রায়হান রাফি দু’জনেই নিজ নিজ জায়গায় হিট ও যোগ্যতা সম্পন্ন। তবে দু’জনের পারস্পরিক বিবাদ আমাদের পীড়া  দেয়। অথচ আমরাই দাবী করি, এই  ফিল্ম ইন্ডাস্ট্রি একটা পরিবার। পারিবারিক দ্বন্দ্ব পাবলিকলি মিডিয়ার সামনে নিয়ে আসাটা অশোভনীয়। এই ইন্ডাস্ট্রি ডিরেক্টরিয়াল মিডিয়া। ডিরেক্টর ক্যাপ্টেন অব দ্যা শিপ। একজন ডিরেক্টর একজন আর্টিস্ট’কে জন্ম দেয়। রায়হান রাফি অনেক চড়াই উৎরাই পার হয়ে আজকের এই অবস্থানে এসেছে। একজন ফিল্ম মেকার তার গল্প, চিত্রনাট্য নিয়ে অনেক আর্টিস্ট’র সাথেই কথা বলতে পারেন। তবে সাইনিং ও  সিডিউল লক না হলে সেটাকে কনফার্ম ধরে নেয়া ও প্রজেক্টার সঙ্গে না থাকাটা প্রফেশনালিজম এর জায়গায় পড়ে না। রাফি মিডিয়াতে যে বাইট দিয়েছে, তা যুক্তিযুক্ত হলেও অসুন্দর। একজন মেকার হয়ে আরেকজন আর্টিস্ট’কে ছোট করে কথা বলবার অধিকার কারোই নেই। রাফি ব্যক্তিগতভাবে দিঘীকে টিপসগুলো দিতে পারতো। তবে আমি বিশ্বাস করি প্রতিটি আর্টিস্ট’রই নিজস্ব চিন্তা-ভাবনা, প্ল্যান রয়েছে। যা নিশ্চয় দিঘীরও রয়েছে। তবে রাফির মিডিয়ার সামনে ইগো শো করাটাই পতনের ইঙ্গিত বহন করে। 

শুধু ভালো ডিরেক্টর হলেই দায় শেষ হয়ে যায় না, ভালো মানুষ হওয়াটাও জরুরী। ব্যক্তিগতভাবে দিঘী আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। দিঘীকে নিয়ে আমি একটা প্রজেক্ট করেছি। তখনি বুঝেছি, দিঘী জাত অভিনেত্রী। অভিনয় দিঘীর রক্তে। তার বিহেভিয়ার, পাংচুয়ালিটি, অভিনয়ের প্রতি প্যাশন দেখে আমি মুগ্ধ। ভুলে গেলে চলবে না, দিঘী চিত্রনায়িকা দোয়েল ম্যাডাম, চিত্রনায়ক সুব্রত সাহেবের কন্যা। 

দিঘীর ময়না পাখীর টিভিসিটা তো এখনো আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। তবে দিঘী বর্তমান সময়ে নিজেকে ভুল জায়গায় রেখেছে, এটাও সত্য।  তবে সময়ের সাথে সাথে দিঘী একদিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি। এইবার মূল প্রসঙ্গে আসি, সার্জারি বা জিমে গিয়ে শুকিয়ে একজন আর্টিস্ট’কে যে নিজেকে উপস্থাপন করতে হবে সবসময় এমনটি নাও হতে পারে। অনেক আর্টিস্ট এসব বাহ্যিক ব্যাপার না ভেবে কখনো কখনো অভিনয়টাকেই প্রায়োরিটি দেয়। দিঘীর ক্ষেত্রেও বিষয়টা তাই ঘটেছে। তবে দিঘীকে আরও প্রফেশনাল হতে হবে। শাসন করা তাঁর’ই সাজে সোহাগ করে যে, রাফির উচিত তাঁর নেক্সট কোনো ছবিতে দিঘীকে নিয়ে কাজ করা। অবদমন থেকেই শিল্পীর জন্ম. আবেগ কমিয়ে এ কথাটা দিঘী মনে রাখলেই চলবে। ফেসবুক থেকে