প্রকাশিত: Fri, Dec 8, 2023 6:40 AM আপডেট: Thu, Jun 4, 2026 5:37 PM
আমরা যে জাইল্লা জিন বহন করে চলছি, মন্ত্রী এমপিরা নির্বাচন এলে মনে করিয়ে দেন
শংকর মৈত্র, ফেসবুক: নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে দেখলাম মন্ত্রী এমপিদের আয়ের অন্যতম উৎস মাছের ব্যবসা। প্রায় সবারই মাছের ব্যবসা রয়েছে। কিন্তু আমার বিষ্ময় মাছ উৎপাদনে পৃথিবীতে এক নাম্বার দেশ হতে পারছি না আমরা? বাজারে মাছের দামওতো কমছে না। এতো বড় বড় মাছ ব্যবসায়ী থাকায় রুই মাছের কেজি একশো টাকা হওয়ার কথা ছিলো। পাঙ্গাশ হওয়ার কথা পঞ্চাশ টাকা কেজি। কিন্তু সেটা কী হয়েছে?
আরেকটা বিষয় না বললেই নয়। নৃতাত্ত্বিক ইতিহাসে এই বঙ্গের আমরা বাঙালিরা ছিলাম জেলে, চাষা। নদীমাতৃক দেশে বঙ্গেয় উপকূল অঞ্চলের মানুষদের মাছ ধরা আর কৃষিকাজ ছিলো জীবিকা নির্বাহের একমাত্র পথ। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা সবাই ছিলেন জেলে ও কৃষক। মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত ছাড়া আমাদের চলবে না। আমাদের চেহারা শারীরিক গঠন, আচরণ এখনো জাইল্লাদের মতোই। কাইল্লা, বাইট্টা, যখন তখন পাছা চুলকানো, নাক খিটানো, খক করে থুথু ফেলে দেয়া সব অভ্যাসই এখনো রয়ে গেছে। একশো বছর আগেও নেংটী পরে থাকতো এখানকার মানুষ। দুশো বছর আগে বৃটিশরা এসে শার্টপ্যান্ট পরা শিখিয়েছে। ধীরে ধীরে আধুনিকতার দিকে এগিয়েছে। কিন্তু পেশা হিসেবে এখনও পূর্বপুরুষের বৈশিষ্ট্য রেখে দিয়েছি। মাছ চাষই এখনো আয়ের প্রধান উৎস। শুধু শ্রেণি পরিবর্তন হয়েছে। আগে গরীব জেলেরা মাছ ধরে বিক্রি করতো, এখন সেখানে অবস্থান নিয়েছেন রাষ্ট্রের নীতিনির্ধারক মন্ত্রী,এমপি, সচিব, ধনাঢ্যরা। তাদের প্রায় সবাই সম্পদের হিসাব দাখিল করলে আয়ের অন্যতম উৎস দেখান মাছ চাষ। নির্বাচন কমিশনের ওয়েব সাইটে গত একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীরা আয়করের যে হলফনামা দাখিল করেছেন গত কয়েকদিনে আমি শতাধিক হলফনামা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। তাতে দেখলাম প্রায় সবারই মাছ চাষের ব্যবসা রয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও প্রার্থীরা যে হলফনামা দাখিল করেছেন, মিডিয়ায় যে খবর আসছে তাতে দেখা যাচ্ছে সেখানেও মাছ চাষের প্রাধান্য। মন্ত্রী,এমপি প্রায় সবারই মাছের ব্যবসা। এটা আসলেই উৎসাহব্যঞ্জক। পূর্বপুরুষের পেশা যে তারা ধরে রেখেছেন, ঐতিহ্য যে তারা লালন করেন এটাই বা কম কিসে! চিকিৎসা বিজ্ঞান বলে জিন নাকি পরিবর্তন হয় না। উত্তরাধিকার সূত্রে এটা বহন করতে হয়। আমরা যে জাইল্লা জিন বহন করে চলছি তা আমাদের মন্ত্রী এমপিরা নির্বাচন আসলে মনে করিয়ে দেন। এজন্য তাদের ধন্যবাদ।
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট