প্রকাশিত: Sun, Apr 21, 2024 8:40 AM আপডেট: Thu, Jun 4, 2026 1:22 PM
ট্রাম্পের বিরুদ্ধে ইজরাইল ও ইরান
ব্রাত্য রাইসু : [১] আপনারা জানেন, প্যালেস্টাইনে ইজরায়েলি আক্রমণ ও নির্বিচার হত্যা আমেরিকান প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তা কমাইছে। জোসেফ রবিনেট বাইডেন, জুনিয়র (জন্ম. ১৯৪২) তার হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার ও প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্যে আন্তর্জাতিক নজর প্যালেস্টাইন থিকা ইরানে নিতে চাইছেন, এবং তা পারতেছেন। আমার ধারণা, ইজরাইল-ইরান আই ওয়াশ যুদ্ধ যে শুরু হইল, এইটা ঘটানো হইতেছে আমেরিকার তরফে, এবং চীনের সমর্থনে। এর ফলস্বরূপ জনপ্রিয় ডোনাল্ড ট্রাম্প, সিনিয়ররে (জন্ম. ১৯৪৬) হারাইয়া ৫ নভেম্বরের ৬০তম চতুর্বার্ষিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারবে বর্তমানে অজনপ্রিয় বাইডেনের দল।[২] সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ইজরাইলের হামলা ও ইরানের কমান্ডারসহ ৭ কর্মকর্তা হত্যাও মার্কিন নির্বাচনরে মাথায় রাইখাই ঘটানো হইছে। এর প্রতিক্রিয়ায় ইরান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল ইজরাইলে, তাও ওই আমেরিকান নির্বাচনী প্রপাগান্ডা রাজনীতিরই অংশ।
[৩] কাজেই এই যুদ্ধের বিস্তার ও কার্যক্রম নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হবে বইলা আশা করা যায়। যারা এই যুদ্ধ থিকা মধ্যপ্রাচ্যের মুক্তি আশা করতেছেন, তাদের হতাশ হইতে হবে। [৪] মার্কিন সেনারা ইরান ও ইয়েমেন বিরোধী যুদ্ধ-যুদ্ধ নাটক মঞ্চায়ন শুরু করতে পারে অক্টোবরের শুরুতে। যাতে নির্বাচনে মার্কিন যুদ্ধবাজ নাগরিকদের পুরাপুরি সমর্থন পায় বাইডেনের দল। তবে তার আগে, শুরুতে, আমেরিকান নাগরিকরা যাতে ভয় পায় এমন কিছু ধ্বংসযজ্ঞ চালানো হইতে পারে, বাইডেনের গোপন উদ্যোগে, তার নিজে দেশে।
[৫] ইজরাইল ও ইরান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্সি যুদ্ধ শুরু করতে যে বাধ্য হইল এইটা একচ্ছত্র আমেরিকান বিষয় নয়, এর সঙ্গে চীনের যুক্ততাও সমান সমান। যেহেতু চীনের অনুরোধে ইরান রাজি হইছে ইজরাইল আক্রমণে, তাই রাশিয়াও চুপ থাকবে এই ব্যাপারে। চীনের অনুরোধেই।এপ্রিলের ৪ থিকা ৯ তারিখ পর্যন্ত মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন চীন সফর করছেন। সেইখানে এই বিষয়ক বাণিজ্যিক ও অন্যান্য গোপন চুক্তি সমাধা হইছে, ধইরা নেওয়া যায়। [৬] এই সাহায্যের বিনিময়ে চীনের ভবিষ্যৎ তাইওয়ান যুদ্ধ সহজ হবে। পরবর্তী বাইডেন সরকার তাইওয়ান বিষয়ে চীনের খায়েশ পরিপূরণ করতে রাজি থাকবেন--নীরব থাকার মাধ্যমে কিংবা জাতিসংঘে ভেটো প্রয়োগে বিরত থাইকা। [৭] কিন্তু ইরান কী পাবে, তাই ভাববার বিষয়। পারমাণবিক অস্ত্র তৈরিতে চীনের সাহায্য সহযোগিতা? ১৪/৪/২০২৪। যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/নৎধঃুধৎধরংঁ
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট