প্রকাশিত: Tue, Dec 27, 2022 10:24 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:02 AM

জালেমের হাত নাগরিকদের অধিকারের কণ্ঠরোধ করতে পারবে না

আনু মুহাম্মদ

প্রকৌশলী ম ইনামুল হক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, পানি বিশেষজ্ঞ, লেখক ও গণতান্ত্রিক আন্দোলনের মানুষ। দেশে সর্বজনের অধিকার, নদীরক্ষা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে জাতীয় স্বার্থরক্ষা এবং গণতন্ত্রের পক্ষে তিনি অনেকদিন ধরে কাজ করছেন। এই প্রবীণ সক্রিয় ব্যক্তি শুধু তাঁর মতপ্রকাশের জন্য সরকারি দলের পান্ডার আক্রমণের শিকার হয়েছেন। তিনি লিখিত বক্তব্যে স্পষ্ট করেই বলেছিলেন, ‘আমরা জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া, ডিজিটাল আইন বাতিল এবং একটি ‘জাতীয় সরকার’-এর অধীনে ভোটকেন্দ্র দখলমুক্ত, কালো আইন, কালো টাকামুক্ত নির্বাচন করার লক্ষ্যে ১৭ দফা রোড ম্যাপ দিয়েছি। আমরা আমাদের দাবি নিয়ে বিগত ৩০ জানুয়ারি ২০২১ থেকে প্রতি শনিবার শাহবাগে জনগণের মাঝে থাকছি।’ 

এই শাহবাগে  এই কর্মসূচি পালনকালেই তিনি আক্রান্ত হয়েছেন। দেশ নিয়ে উদ্বেগ ও দায়িত্ববোধ থেকে যখন একজন ব্যক্তি কথা বলেন বা মানুষকে সংগঠিত করতে চেষ্টা করেন তখন তিনি জনগণের প্রতিনিধি। তখন যে হাত তাঁর ওপর আক্রমণ করে তা জালেমের হাত। আমরা দেখছি তা সরকারেরই হাত। সারাদেশে সরকারের এই হাত কী করছে তা এখান থেকেই বোঝা যায়। জালেমের হাত নাগরিকদের অধিকারের কণ্ঠরোধ করতে পারবে না। তা আরও সোচ্চার হবে। ফেসবুক থেকে