প্রকাশিত: Tue, Dec 20, 2022 10:01 AM আপডেট: Thu, Jun 4, 2026 10:10 AM
যুক্তরাষ্ট্রের তরফে আর কোন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্রমন্ত্রী
তরিকুল ইসলাম: যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের ওপর আর কোন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয়, আবার তুলেও নেয়, এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তারা নিষেধাজ্ঞা দিয়েছিল পরে আবার তুলেও নিয়েছে। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, অনেক বিষয়ে দুদেশের এনগেজমেন্ট আছে।
মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. মোমেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে বলেই এ বছর আমরা প্রায় ১৬টা মিটিং করেছি। এটাতো সুসম্পর্কের জন্যই সম্ভব হয়েছে।
বেশ কয়েকটি দেশে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে থাকা প্রবাসীরা নিজেদের বয়স কমাতে চান। তিনি বলেন, ইইউ’র সঙ্গে বিনিয়োগ, রপ্তানি ও নলেজ প্রোগ্রাম ভিত্তিক টেকনোলজি বিষয়ে আমরা কাজ করছি। এছাড়া নতুন শ্রমবাজার হিসেবে রোমানিয়া, মাল্টাসহ আরো বেশ কয়েকটি দেশে আমাদের কর্মী পাঠানো শুরু হয়েছে।
বিএনপির ২৭ দফায় গুম-খুন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি অমানবিক। অথচ ওরাই আবার মানবিকতার কথা বলে। ওদের মিটিংয়ে লোকেরা ভয়ে গাড়ি বের করেনি। বাস মালিকরা ভয়ে বাস বন্ধ রেখেছে। তারা জ্বালাও পোড়াও ও আগুন দিয়ে লোক পুড়িয়ে মেরেছে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়